রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম
মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখতে পারছে না’ পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে আইসিসির পাশাপাশি বড় আর্থিক ক্ষতি হবে শ্রীলঙ্কারও। ম্যাচটি যে হওয়ার কথা কলম্বোয়। সেসব উল্লেখ করে ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে লঙ্কান বোর্ড। কিন্তু সিদ্ধান্তটি সরকারের হওয়ায় শ্রীলঙ্কার অনুরোধ রাখতে পারছে না পিসিবি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র। বোর্ডের হাতে এখন কিছুই নেই বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র।

“হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।”

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু ম্যাচটিতে পাকিস্তান দল মাঠে নামবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।

বৈশ্বিক আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি না হলে যে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি, তা নিশ্চিত করেই বলা যায়। সঙ্গে সহ-আয়োজক শ্রীলঙ্কাও হবে ক্ষতিগ্রস্ত। তাই পিসিবিকে একটি চিঠি পাঠিয়ে সিদ্ধান্তটি নিয়ে নতুন করে ভাবার অনুরোধ জানায় এসএলসি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে আলোচিত ম্যাচটি আয়োজন করতে প্রবল আগ্রহের কথা জানিয়েছে লঙ্কান বোর্ড। পাকিস্তানের সব ম্যাচের জন্য ‘বাণিজ্যিক, অপারেশনাল, লজিস্টিক ও নিরাপত্তা’ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার কথা উল্লেখ করেছে তারা। যেখানে টিকেট বিক্রি ও আতিথেয়তা নিয়ে লঙ্কান বোর্ডের পরিকল্পনার কথাও বলা হয়েছে।

বিশ্বকাপ নিয়ে জটিল পরিস্থিতির শুরু আরও এক মাস আগ থেকে। যার সূত্রপাত, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। ওই ঘটনার পর নিরাপত্তা ঝুঁকিতে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার দাবি নাকচ করে দেয় আইসিসি। পরে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে, তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকেট দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

আইসিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরু থেকে বাংলাদেশের পাশে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়।

ঘোলাটে এই পরিস্থিতির মাঝেই শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: