সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা সালমান মুক্তাদিরকে মারধরের চেষ্টা এবং রাষ্ট্রপতির সোফায় প্রধানমন্ত্রীর বসার নেপথ্যে কী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রতিযোগিতায় তিন পরাশক্তি নতুন ঋণ পর্যালোচনায় আসছে আইএমএফ মা-বাবা, সাদিক ডেকে ডেকে মাতিয়ে রাখে শালিকজোড়া নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের একটি চাকরির পেছনে ১,৪৩০ জন! সরকারি চাকরিতে প্রতিযোগিতা কতটা তীব্র

মোহন রায়হানের অধিকার -মো. হাছান উদ্দিন মিয়াজী

কবিতা

মোহন রায়হানের অধিকার

মো. হাছান উদ্দিন মিয়াজী

জবাব চাই, জবাব চাই—
বাংলা একাডেমির কাছে জবাব চাই,
দেশ ও জাতির কাছে জবাব চাই।

কবি মোহন রায়হান পুরস্কার
কেন সে পায়নি?
তার প্রাপ্য সম্মান কেন সে বঞ্চিত?
কেন অধিকার রক্ষিত?
থেমে যায় স্বীকৃতির পথ,
অন্ধকারে আচ্ছন্ন প্রকৃত মহারথ?

কেন তিনি অপমানিত— কেন এই সংকট?
কেন তিনি লাঞ্ছিত— কেন এই অনর্থক?
কেন আমরা নিস্তব্ধ, সত্যের পথের সমর্থক?
কবি মহান রায়হান পুরস্কার কেন সে পায়নি?

জবাব চাই, জবাব চাই!
দেশ ও জাতির কাছে জবাব চাই।

কবি মোহন রায়হান—
সংস্কৃতির বাতিঘর, কবিতা পরিষদের প্রাণ,
মোদের কবি, বাংলার কবি,
বিশ্বমানবতার প্রেরণার কবি।

সুচিন্তক মুক্তমনা বুদ্ধিজীবী কবি,
বিপ্লবী ও মেহনতি মানুষের কবি।
পেন্সিল-কলমে জ্বলে ন্যায় ও প্রভাতের আলো,
জগত শীর্ষে হবে রবে ভালো।

কবি মোহন রায়হান—
কেন তিনি বঞ্চিত?
কেন নীরব রয়ে যায় পুরস্কারের মঞ্চ?

জবাব চাই, জবাব চাই!
দেশ ও জাতির কাছে জবাব চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: