বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড রাজশাহীতে ক্যামব্রিয়ানের মেধা ও সৃজন উৎসব অনুষ্ঠিত ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, কী বলছে মন্ত্রণালয় গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার মুরগির বিষ্ঠা থেকে রান্নার গ্যাস, মাসে খরচ মাত্র ১২০০ টাকা অ্যাপলের নতুন হোম গ্যাজেট আসছে, কী সুবিধা আছে এতে

উজিরপুরে মরিয়ম বেগমের ইন্তেকাল, সৎসঙ্গ ফাউন্ডেশনের শোক প্রকাশ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক হস্তিশুন্ড–কাজীরা নৈশবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সেরাজুল হক তালুকদারের সহধর্মিনী মিসেস মরিয়ম বেগম (৮৫) আজ ১ মার্চ সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার এবং ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সরদার আব্দুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: