বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান। ড্যাব এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: