রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

নবীকে নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

যেখানে বলা হয়, ‘আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ধারা ১১ ( ১০ ) এর উপাচার্য মহাদয়ের ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে আগামী ১০ দিনের মধ্যে রেজিস্ট্রার বরাবর জানানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে গত ২৪ অক্টোবর তিথি সরকারকে ৭২ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। পরে দাবির প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: