বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড রাজশাহীতে ক্যামব্রিয়ানের মেধা ও সৃজন উৎসব অনুষ্ঠিত ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, কী বলছে মন্ত্রণালয় গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার মুরগির বিষ্ঠা থেকে রান্নার গ্যাস, মাসে খরচ মাত্র ১২০০ টাকা অ্যাপলের নতুন হোম গ্যাজেট আসছে, কী সুবিধা আছে এতে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :

আজ মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ওষুধনীতির অন্যতম প্রণয়নকারী। তাঁর অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।

রাজনীতির ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাঁর উদ্যোগেই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি গণতন্ত্র মঞ্চকে সক্রিয়ভাবে মাঠে নামিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, নারী নেত্রী সাহানা বেগমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: