বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা(৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার(২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে বিষয়টি থানার এসআই সুদেবের মাধ্যমে একবার মীমাংসাও করা হয়েছিল।

শ্বশুর নীরা মাঝির দাবি, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহতের বাবা পরিতোষ শিয়ালী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। তার দাবি, ঘটনাটি রহস্যজনক এবং শ্বশুরবাড়ির সঙ্গে পূর্ব থেকেই বিরোধ ছিল।

স্থানীয় একাধিক গৃহবধূ জানান, ঝরনা অত্যন্ত ভালো স্বভাবের ছিলেন। তারা এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: