মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নরসিংদীতে রেলওয়ের দিন ব্যাপী ১২শত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীতে রেলওয়ের জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২ কিলোমিটা এলাকজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন জানান, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বাসা বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সাবেক রেলসড়কের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই কিলোমিটার অংশজুড়ে দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়।

অভিযানে দোকানপাটসহ এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সকাল থেকে দিন ব্যাপী ১২ শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: