সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতেই তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়। ভবানী ভবনে রাতভর জেরার পর সোমবার (১১ মে) তাদের বারাসত আদালতে তোলা হব।

এনডিটিভি লিখেছে, কলকাতার কাছে বালিতে টোল বুথে ‘আক্রমণকারীদের’ মোবাইল থেকে পেমেন্ট (ইউপিআই) ট্র্যাক করার পর পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেপ্তার করে।

তবে আনন্দবাজার, দ্য ওয়ালসহ কলকাতাভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, রোববার গভীর রাতে উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলকাতায় এনে পশ্চিমবঙ্গ পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে রাতভর জেরা করা হয়।

গত ৬ মে রাতে কলকাতা থেকে কিলো বিশেক দূরত্বে মধ্যমগ্রামে সড়কে খুব কাছ থেকে চার রাউন্ড গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। বুকে ও হাতে গুলি লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ড যখন ঘটে, তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু। বিজেপির নিরঙ্কুশ জয়ের পরপরই এ হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে।

তদন্তকারীদের বরাতে দ্য ওয়াল লিখেছে, অত্যন্ত ‘ঠান্ডা মাথায়’ এবং পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল। চন্দ্রনাথের গতিবিধি রেকির পাশাপাশি গাড়ির ঠিক কোন জায়গায় তিনি বসেছিলেন তাও নজরে ছিল আততায়ীদের।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, অন্তত এক-দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে খুনের ছক কষা হয়েছিল। সেই সময়ে তাকে হত্যা করার মতো কারণ কার কার থাকতে পারে, কারো সঙ্গে চন্দ্রনাথের দ্বন্দ্ব তৈরি হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

খুনে ব্যবহৃত গাড়িটি ঘটনার দিনই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তাতে যে নম্বর প্লেটটি রয়েছে সেটি ভুয়া বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীদের দুটি বাইকও উদ্ধার করা হয়, সেগুলোর নম্বরপ্লেটও ভুয়া বলে মনে করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: