সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ২০টি মসজিদ অনুদানের চেক বিতরণ মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

জাতীয় পার্টির এমপি প্রার্থী ছিলেন ১৯৬ জন, নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

জাতীয় পার্টির পক্ষ থেকে জমা দেওয়া হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তবে দলের পক্ষ থেকে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণার জন্য কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। নির্বাচনী প্রচারণা বাবদ জাতীয় পার্টি মোট ৩ লাখ ২৫ হাজার টাকা খরচ করেছে বলে জানিয়েছে।

অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে জাতীয় পার্টি উল্লেখ করে জানিয়েছে, নির্বাচনের সময় জনসভা আয়োজনের পেছনে তাদের খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে আরও ৬৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া এই প্রতিবেদনে জাতীয় পার্টি আরও জানিয়েছে, প্রাইম ব্যাংক পিএলসি-র বনানী শাখার একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের নির্বাচনী লেনদেন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ওই ব্যাংক অ্যাকাউন্টে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: