সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম
প্রভাবশালীর দখলে খাল: গোপালগঞ্জে ৫ বিলের পানি নিষ্কাশন বন্ধ, চরম বিপাকে কৃষকরা একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ এদেশে আর কখনও আ’লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না- হাসনাত আবদুল্লাহ মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরীর উদ্বোধন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতা কালে তিনি বলেন গ্রাম আদালতের কারণেই সমাজ থেকে মামলা সহ বিভিন্ন পারিবারিক বিরোধ অনেকাংশে কবে গিয়েছে। গ্রাম আদালত স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ, জমি-জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দ্রুত সমাধান সম্ভব হবে। গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, উজিরপুর উপজেলায় এ পর্যন্ত গ্রাম আদালতে মোট ১ হাজার ১২০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১ হাজার ১১৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের কার্যকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: