বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা বশিকপুর ইউনিয়নকে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন কালিয়াকৈর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কক্ষসহ ৩ দোকান পুড়ে ছাই ‘আমরা প্রেম করছি না’ জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

বশিকপুর ইউনিয়নকে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধন শেষে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টায় পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড়ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। বশিকপুর নাগরিক কমিটির ব্যানারে বিএনপি-জামায়াত-শিক্ষক,ব্যবসায়ী-সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার সর্বস্তরের মানুষ এই কর্মসুচিতে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম-বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খোকন, বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. মমিন উল্যাহ,,সাংবাদিক এসএম আওলাদ হোসেন,বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন ইকবাল,জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা মাইন উদ্দিন,মাওলানা সহিদ উল্যাহ ও যুবদল নেতা সৌরভ হোসেন জনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন. লক্ষ্মীপুর জেলা গঠিত হওয়ার পর থেকে সদর উপজেলায় অবস্থিত ছিল বশিকপুর ইউনিয়ন। পাশাপাশি লক্ষ্মীপুর-২ আসনে সংযুক্ত রয়েছে অত্র ইউনিয়ন। এছাড়া সদরের নিকটতম ইউনিয়ন হিসেবে মানুষ সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। সম্প্রতি সদর উপজেলা ভেঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হলেও সেখানে বশিকপুর ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হয়। এতে করে প্রায় অর্ধলাধিক মানুষ যাতায়াতসহ নানা দুর্ভোগে পড়তে হবে। তাই সদর উপজেলায় বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবি করেন আন্দোলনকারী। অন্যাথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: