শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। একইসঙ্গে অভিবাসী কর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

বুধবার (১৭ জুন) সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।

অভিবাসী কর্মীদের জন্য পাসপোর্ট সেবা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর থেকে প্রাপ্ত একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টসেবা আরও সহজলভ্য করতে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণ করেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের আবেদন সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে)-এর মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্টসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও তিনি জানান।

এছাড়া প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ আরও সহজ করতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে বাসায় পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১৮ বছর বা তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা ইতোমধ্যে করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: