শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম
বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ

সুপারি পাড়তে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক :: ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে পড়ে মো. শাহ আলম খলিফা (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভাই মো. নান্নু খলিফা জানান, ‘শুক্রবার বিকেল ৫টার দিকে শাহ আলম নিজ বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে উঠেন। এ সময় দুর্ঘটনাবশত তিনি গাছ থেকে পড়ে যান। এতে মাথায় ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহ আলম নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি।

আজ শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নাচনমহল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: