বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

খামেনির জানাজায় তিন ছেলে, নিরাপত্তা ঝুঁকিতে অনুপস্থিত মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার তিন ছেলে অংশ নিয়েছেন। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

রোববার (৫ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, খামেনির ছেলে মাসুদ, মেসাম ও মোস্তফা জানাজায় অংশ নেন। এছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমদ ভাহিদিও উপস্থিত ছিলেন। তবে ইসরায়েলি হামলার আশঙ্কায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মোজতবা খামেনি জানাজায় যোগ দেননি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত জানাজার নামাজে হাজারো শোকাহত মানুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: