মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

সংক্ষিপ্ত সিলেবাসে আজ থেকে মাধ্যমিকের পাঠদান

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) থেকে নতুন সিলেবাসে পাঠদান শুরু হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা সিলেবাস অনুসরণ করে আগামী ৩০ দিন বিদ্যালয়গুলো পাঠদান করবে।

শনিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। নির্দেশনায় বলা হয়, চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-১৯ এর কারণে ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়। ফলে ২০২০ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও পূর্ণাঙ্গভাবে সমাপ্ত করা সম্ভব হয়নি। এ কারণে এ বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা নিচ্ছে না। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের শিখন ফল মূল্যায়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। সপ্তাহ শেষে তাদের শেষ করা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে (অভিভাবক বা অন্য কোনো মাধ্যমে বা অনলাইনে) জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। সিলেবাসটি www.dshe.gov.bd এই লিংকে পাওয়া যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: