বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

নিখোঁজের একদিন পর পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউপির রুস্তুমপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাউসিফ আহমদ (৬) ও আল আমিন আহমদ (৭) নামে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে রুস্তুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাউসিফ ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের ছেলে ও আল আল আমিন একই গ্রামের কবির মিয়ার ছেলে।

শিশু তাউসিফের পিতা ফয়জুর রহমান জানান, শনিবার বিকেলে শিশু দুটি বাড়ির বড়দের সাথে পার্শ্ববর্তী রুস্তুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মাছ শিকার দেখতে বের হলে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য অনেক জায়গাসহ পুকুরে জাল ফেলে খোঁজাখুজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল ৯টার দিকে মসজিদের পুকুরে তাদের লাশ ভেসে উঠে।

নিহত দুই শিশু স্থানীয় হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: