বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

শিবালয়ে সাংবাদিক রনজিৎ সরকারের শোক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: শিবালয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও শিবালয় উপজেলা প্রেসক্লাব সদস্য শিক্ষানুরাগী রণজিৎ সরকারের মৃত্যুতে ৫ নভেম্বর ২০২০ শোক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি ও শিবালয় উপজেলা প্রেসক্লাব আয়োজনে এই শোকসভায় প্রেসক্লাব মিলনায়তনে বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন শিবালয় থানা ওসি মোঃ ফিরোজ কবির।

বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, শিবালয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক সমিতি উপজেলা শাখা সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নিরঞ্জন সূত্রধর, মো:সাইফুল ইসলাম, সাংবাদিক মারুফ হোসেন, মোঃ আকাশ চৌধুরী, হাসান চৌধুরী, সোহেল রানা, সাদেক হোসেন, সুমন হোসেন, নজরুল ইসলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রয়াত রণজিৎ এর পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ সাংবাদিক সমিতি শিবালয় উপজেলা শাখা ও শিবালয় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ ও ব্যবহার সামগ্রী তুলে দেয়া হয়। গত ২০ অক্টোবর’২০ সাংবাদিক রণজিৎ সরকার পরলোকগমন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: