মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

ডেসটিনির রফিকুলের ৩ বছরের কারাদণ্ড

মা না দেওয়ায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ রায় ঘোষণা করেন।

তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। ওই টাকা ৩০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দিতে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি রফিকুল আমীন আদালতে উপস্থিতি ছিলেন।

নিয়ম অনুযায়ী কারাদণ্ড থেকে হাজতবাসকালীন সময় বাদ যাবে। ফলে ২০১২ সাল থেকে কারাগারে থাকা রফিকুল আমীনকে এ মামলায় আর সাজা খাটতে হবে না।

অবশ্য মুদ্রা পাচারের আরও দুটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তিও পাচ্ছেন না ডেসটিনির এই শীর্ষস্থানীয় কর্মকর্তা।

রফিকুল আমীনের ‘জ্ঞাত আয় বহির্ভূত’ ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: