মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

১ কেজি আলুর দাম ৭ টাকা ২৭ পয়সা!

নিউজ ডেস্ক :: আলুর দাম ৩০ টাকা বেঁধে দেয়া হলেও তা মানেন না নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারের আলু বিক্রেতারা। প্রতিদিনই ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) এ বাজারে প্রতি কেজি আলু মাত্র ৭ টাকা ২৭ পয়সা দরে বাড়ি নিতে পেরেছেন একজন ক্রেতা।

ঘটনার সময় মঙ্গলবার দুপুর শহরের দিগুবাবুর বাজারে ৫৫ কেজি আলু কেনেন মোহাম্মদ উল্লাহ। সরকার নির্ধারিত আলুর পাইকারি মূল্য ৩০ টাকা হলেও তার কাছ থেকে ৩৭ টাকা কেজি দাম রাখেন বিক্রেতা। তার মতো আরও অনেকের কাছেও এমন দামে বিক্রি করা হচ্ছিলো আলু।

তবে অন্যসব ক্রেতার মতো ছেড়ে দেয়ার পাত্র নন মোহাম্মদ উল্লাহ। তিনি জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অভিযোগ করেন।

জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মোহাম্মদ উল্লাহ নামে এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত আলুর পাইকারি মূল্য ৩০ টাকা হলেও তিনি ৩৭ টাকা কেজি দরে ৫৫ কেজি আলু কিনেছেন বলে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে মেসার্স এসএস ট্রেডার্সকে অতিরিক্ত ৩৮৫ ফেরত দিতে বাধ্য করা হয় এবং এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১২৫০ টাকা অভিযোগকারীকে দেয়া হয়েছে।

মোহাম্মদ উল্লাহ পরে হিসেব কষে দেখেন তার কেনা আলু প্রতি কেজির দাম পরেছে মাত্র ৭ টাকা ২৭ পয়সা।
জিএম/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: