শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থার (সাহোকস) নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা শহরের পিৎজা মিলানো রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডা. সৈয়দ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আলতাফ হোসেন (মুকুল)। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এ এইচ এম একরামুল হক ও ডা. সৈয়দ নাসিম আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন ডি বি খান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ডা. শেখ ফজলে এলাহী ও ডা. সৈয়দ নাসিম আলী। এতে সভাপতিত্ব করেন ডা. এ এইচ এম একরামুল হক।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহসভাপতি হয়েছেন ডা. মো. শহীদুল ইসলাম, ডা. পূজন কুমার গুহ ও আলহাজ্ব ডা. মো. হাফিজুর রহমান। সহসাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ ডা. সিরাজ উদ্দীন খান এবং সাংগঠনিক সম্পাদক ডা. মো. অহিদুজ্জামান।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার উন্নয়ন এবং চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
সভায় সাতক্ষীরা জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।