রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

নিউজ ডেস্ক :: ৯৩তম অস্কারে প্রতিযোগিতার জন্য অস্কার বাংলাদেশ কমিটি সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে।

প্রতিবছরের মতো এবারও অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস জানান, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মপত্র সংগ্রহ করতে হবে। এরপর একই ঠিকানায় ২২ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: