মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

অবসরের আগে আর নিজ দেশের লিগে খেলবেন না ওয়ার্নার

নিউজ ডেস্ক :: টানা বায়ো সিকিউর বাবলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে নিয়েছেন বেশ কঠিন এক সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে আর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলবেন না ওয়ার্নার।

শুধু নিজে না খেলার সিদ্ধান্তই নেননি ওয়ার্নার, তার মতে পরিবার থাকা যেকোন ক্রিকেটার এমন ১২ মাস ধরে বায়ো সিকিউর বাবল ও কোয়ারেন্টাইনে থেকে খেলা চালিয়ে নিতে পারবে না। আর এ কারণেই মূলত অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অথচ বিগ ব্যাশের প্রথম আসরেই টুর্নামেন্টটির বড় এক বিজ্ঞাপন ছিলেন ওয়ার্নার। প্রথম আসরে খেলেছেন সিডনি থান্ডারের হয়ে, করেছেন অধিনায়কত্ব। পরে নগর প্রতিদ্বন্দ্বী সিডনি সিক্সার্সেও খেলেছেন বাঁহাতি এ ওপেনার। কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় গত ৭ বছরে একদমই বিগ ব্যাশে খেলেননি ওয়ার্নার।

আর এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিগ ব্যাশকে আরও লম্বা সময়ের জন্য না করে দিলেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরের পর বিগ ব্যাশে ফিরতেও পারেন ওয়ার্নার। তবে বিগ ব্যাশে না খেললেও, পরিবর্তিত নিয়মগুলো সম্পর্কে খোঁজখবর ঠিকই রেখেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে যদি আপনি বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের আনতে পারেন। এতে হয়তো নিয়মের পরিবর্তনগুলোর প্রভাব ভালোভাবে বোঝা যাবে। তবে আমি মনে করি, নিয়ম বদলানোর চেয়ে সেরা খেলোয়াড় আনাটাই বেশি গুরুত্বপূর্ণ।’

অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের জন্য, যারা তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলি, তাদের জন্য অন্যকিছু খেলা কঠিন। এমনকি মাঝে কিছু সময় পেলে সেটা বিরতি বা বিশ্রাম হিসেবেই কাটানো দরকার হয়। কারণ এরপরই আবার গ্রীষ্মকালীন ব্যস্ত সূচি শুরু হয়ে যায়।’

‘ব্যক্তিগত জীবনে আমার তিন সন্তান আছে, স্ত্রী আছে। তাদের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। তাই তিন ফরম্যাটে খেলা এবং অন্য কাজে সময় বের করা খুব কঠিম হয়ে যায়। সত্যি করে বললে, অস্ট্রেলিয়ার হয়ে যতদিন খেলছি, ততদিন আর বিগ ব্যাশ খেলব বলে মনে হয় না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: