বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমায় লেডি গাগা

নিউজ ডেস্ক :: লেডি গাগা। যার পুরো নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। তবে লেডি গাগা হিসেবেই তিনি বেশি পরিচিত। আমেরিকান এই পপশিল্পী তার বিচিত্র ফ্যাশনের জন্য বেশি আলোচিত। গানের পাশাপাশি অভিনয়েও তিনি সমান পারদর্শী। এবার তিনি দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

হলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ব্র্যাড পিটের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন গাগা। নতুন এই সিনেমার নাম ‘বুলেট ট্রেন’। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা এটি। এরই মধ্যে সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে লেডি গাগার প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। সব ঠিক থাকলে গাগা-পিটকে রুপালি পর্দায় একসঙ্গে দেখতে পারবেন দর্শকরা।

বিখ্যাত জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে জাপানের টোকিও থেকে মরিওকা শহরে চলা একটি বুলেট ট্রেনের গল্প দেখানো হয়েছে। সেই ট্রেনের মধ্যে পাঁচজন ভাড়াটে খুনি। তাদের মধ্যে অন্যতম ব্র্যাড পিট। তাদের কেন্দ্র করেই এগিয়ে যাবে এই সিনেমার কাহিনি। এটি পরিচালনা করছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস : হবস অ্যান্ড শ’ সিনেমা খ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ। আর চিত্রনাট্য লিখেছেন জ্যাক অলকেউইচ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: