মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯৭ : স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক : করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট পাঁচ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮১২ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার পর ৪৯৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা আরো বলেন, আজ দেশে করোনায় আক্রান্তের ৫১তম দিন এবং সাধারণ ছুটির এক মাস পূর্ণ হলো। এই ৫১তম দিনে করোনায় আক্রান্ত সন্দেহে মোট ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, আজ কুমিল্লা জেলায় নতুন একটি করোনা পরীক্ষার মেশিন উদ্বোধন করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৯ লাখ ৯৪ হাজার ৯৬০ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯ হাজার আটজন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৬০৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে আট লাখ ৭৮ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ছয় হাজার ৯৯৭ জন রোগী মারা গেছে।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: