সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

হাতীবান্ধায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়শনের কর্মবিরতি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়শনের উদ্যোগে চলছে কর্ম বিরতি,অপর দিকে বাড়ছে স্বাস্থ্য সেবা নিতে আসা জন সাধারনের ভোগান্তি। দুচিন্তায় নবজাতকের অবিভাবকরা, টিকার না পাওয়ার কারনে নবজাতকদের কোন সমস্যা হবে কি না?

জানাগেছে, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরোসনের দাবীতে অনিদির্ষ্টকালের জন্য সারা দেশের ন্যায় হাতীবান্ধা উপজেলায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়শনের উদ্যোগে চলছে লাগাতার কর্মবিরতি, অপরদিকে বাড়ছে জন সাধারনের ভোগান্তি।

মঙ্গলবার সরজমিনে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, প্রত্যান্ত পল্লী থেকে আসা নবজাতক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন নারী। তারা সবাই এসেছেন নবজাতক শিশুকে টিকা দিতে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ি থেকেও মিলছে না সেবা, কে শুনে কার কথা।

এ সময় কথা হয় উত্তর পারুলিয়া গ্রামের শিল্পি বেগম এর সাথে তিনি বলেন, আমার ২৬ দিনের নবজাতক শিশুকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য কর্মবিরতির কারনে টিকা দিচ্ছে না। গড্ডিমারী গ্রামের রেশমা আক্তার,বাড়াইপাড়া গ্রামের লতিফা বেগম ও সিংগীমারী গ্রামের সাবানা আক্তার সহ আরোও অনেকে বলেন,আমরা নবজাতক শিশুকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ি থেকেও শিশুকে টিকা দিতে পারলাম না।

তারা বলেন পুরো হাসপাতাল ঘুরে এখন জানতে পারলাম এখানে চলছে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি, সে কারনে শিশুদের টিকা দিবে না। আবিভাবকরা সকলেই দুচিন্তায় টিকার কারনে নবজাতকদের কোন সমস্যা হবে কি না?

হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষিত এ কর্মসৃচী দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: