বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

হৃতিকের ‘কৃষ ফোর’ : কিয়ারা ইন, কৃতি আউট

নিউজ ডেস্ক :: বলিউডের অন্যতম হার্টথ্রুব হিরো হৃতিক রোশন। গত বছর তাঁর ‘ওয়ার’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল, বক্স অফিসে ছুঁয়েছিল ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক। কিন্তু এরপর আর কোনো সিনেমার ঘোষণা দেননি এ তারকা।

তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এবার বলিউড হাঙ্গামার খবর, শিগগিরই ‘কৃষ ফোর’ সিনেমার ঘোষণা আসতে চলেছে। আর এ সিনেমায় হৃতিকের নায়িকা হতে চলেছেন হালের আবেদনময়ী কিয়ারা আদভানি। এর আগে এ সিনেমায় কৃতি শ্যাননের নাম আলোচনায় ছিল।

অবশ্য গত বছরই এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, তাঁর বাবা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন ‘কৃষ’-এর চতুর্থ কিস্তির কাজে হাত দেবেন।

বলিউড হাঙ্গামার নতুন প্রতিবেদন অনুযায়ী, রাকেশ রোশন তাঁর পরবর্তী কিস্তির জন্য চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। সিনেমায় নতুন প্রজন্মের তারকা কেন্দ্রীয় নারী চরিত্রে থাকবেন।

সূত্রটি বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘কৃষ ফোর’ সিনেমার জন্য নির্মাতারা কিয়ারা আদভানিকে চাইছেন। সিনেমায় দুজন নায়িকা থাকবেন। কেন্দ্রীয় নারী চরিত্রে কৃতি শ্যাননকে নেওয়ার কথা ভাবা হলেও তাঁর ডেট ডায়েরি সম্পূর্ণ ব্লকড। এরই মধ্যে কিয়ারা পাঁচ সিনেমায় চুক্তি সেরেছেন। আর কিয়ারা শুধু সুন্দরীই নন, সত্যিকার অর্থেই ভালো পারফরমার। তা ছাড়া হৃতিকের সঙ্গে তাঁর নতুন জুটি হবে। সম্প্রতি নির্মাতারা কিয়ারাকে নিয়ে আলোচনা সেরেছেন।

এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির জন্য বহুদিন অপেক্ষা করছে হৃতিক রোশনের ভক্তকুল। যদি কিয়ারা আদভানি এ সিনেমায় চুক্তিবদ্ধ হন, তবে হৃতিকের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে তাঁকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: