শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

সাংসদ মৃণাল কান্তি দাসের আরৌগ্য কামনায় দোয় ও খাবার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিনী নিলিমা দাস এর রোগ মুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের শহরের খালইষ্ট কলেজ পাড়া এলকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সুস্বাস্থ্য কামনা ছাড়াও দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

খালইষ্ট এলাকার সর্বস্থরের মানুষের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর জাকির হোসেন, আবির হোসেন, আব্দুল মান্না দর্পন, নারী কাউন্সিলর নার্গিস আক্তার, জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল বিন সামাদ শুভ্র, যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মিথুন। দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহর ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ আল গালিব, মুশফিকুর রহমান পিয়াল, সিহাব মাদবরসহ আরো অনেকে।

উল্লেখ্য মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মর্ণাল কান্তি দাস ও তার সহধর্মিনী নিলিমা দাস করোনা আক্রন্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: