শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

এই দিনে হানাদার মুক্ত হয় আক্কেলপুর

নিউজ ডেস্ক :: আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকসেনাদের হটিয়ে মুক্তিকামী জনতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাকে শত্রু মুক্ত ঘোষণা করেন।

৭১’ এর ২৬ এপ্রিল সান্তাহার থেকে ট্রেনযোগে আক্কেলপুরের ভদ্রকালী গ্রামে তাণ্ডব শুরু করে পাক সেনারা। এরপর ধারাবাহিকভাবে চলে তাদের অত্যাচার। জবাবে অকুতোভয় মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তোলেন।

সম্মুখ ও গেরিলা যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় পাক সেনারা। পরে আজকের এই দিনে সকাল ৯টায় মুক্তিযোদ্ধারা শহরের রেল গেট সংলগ্ন পাক সেনাদের ক্যাম্প শ্রী দুর্গা আগরওয়ালার বাড়ি দখল নিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে আক্কেলপুরকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

পাকসেনাদের হটাতে সে সময় ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। প্রতিবছর এ দিনকে ঘিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে আক্কেলপুরবাসী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে।

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: