সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

ঠাকুরগাঁওয়ে জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি ক্রয়-বিক্রয়ের রেজিষ্ট্রির গড় পণ মূল্য অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জমির মালিকেরা। অসহনীয় এ পণ মূল্য বাতিল করে দ্রুত সমন্বয় করে পণ মূল্য নির্ধারণ না করলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

রবিবার (১৩ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জমির মালিকগণ এসব কথা বলেন।

এসময় বক্তারা বলেন, ২০২১-২০২২ সালের জমি ক্রয় ও বিক্রয়ের জন্য রেজিষ্ট্রি গড় পণ মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা যায় বালিয়াডাঙ্গী মৌজায় শহরের লাখ টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতে যা খরচ হচ্ছে অন্যদিকে ৫ হাজার টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতেও একই খরচ। যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছে। এটি দ্রুত সমন্বয় করা প্রয়োজন।

পরে মানববন্ধনে অংশগ্রহণ করা জমির মালিকগণ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: