শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মতলব উত্তর সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন কমিটি গঠন

নিউজ ডেস্ক :: মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে বশির ঢালীকে নির্বাচিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা ষাটনল ইউনিয়নের মধ্য কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়েছে। আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো এই শ্লোগানকে সামনে রেখে মাদক, সামাজিক অবক্ষয়, নারী-শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক ও মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, মতলব উত্তর উপজেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি জিএম ফারুক, সহ সভাপতি মোজাম্মেল হক।

ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি মাইনউদ্দিন চৌধুরীর পরিচালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – বশির ঢালী, ভাচ্চু ভান্ডারী, আলাউদ্দিন, কাদির, আলেয়া আক্তার, জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অথিতি সামসুল আলম জুলফিকার বলেন, মাদকের আগ্রাসী ছোবলে যুব সমাজ দিশেহারা, সামাজিক অবক্ষয়ের কারণে বর্তমানে সামাজিক – রাস্ট্রীয় নৈরাজ্য চলছে। সকল ক্ষেত্রে শান্তি আজ বিপন্ন। নারী-শিশু নির্যাতন-ধর্ষন আজ সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। তিনি আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে মানবিক গুনাবলি উন্নয়নের কাজ গতিশীল করার অনুরোধ করেন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জিএম ফারুক ও পরিচালনা করেন শহিদুল ইসলাম খোকন। পরে জাকির হোসেনকে সভাপতি ও বশির ঢালীকে সাধারণ সম্পাদক গোষনা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: