শনিবার, ০২ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

আলোচনায় ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয়ে হাতে খড়ি হয়। আর তারপরেই শুরু হয় তার কলকাতার টিভি সিরিয়াল ‘মা’ তে অভিনয়। তুমুল জনপ্রিয় হয়ে উঠে ছিল সিরিয়ালটি। সেই সিরিয়ালে কোঁকড়া চুল আর তার মায়াবী চোখ নিয়ে গলায় আদো আদো সুর জিতে নিয়েছিল মানুষের মন। এবার বুঝেই গেছেন এতক্ষণ ধরে কার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেই ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথির বসুর কথা।

আর সেই ছোট্ট তিথি এখন আর ছোট্ট নেই সে এখন হয়ে উঠেছে কিশোরী। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার ছবি। এখন তাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি তার উপস্থিতির জানান দেন নেটদুনিয়ায়। তবে পোশাকের জন্য তাকে নেটিজেনদের রোষের মুখেও পড়তে হয়। আসলে, দর্শকের অনেকেই তিথিকে ছোট্ট ঝিলিকের রূপ থেকে বের করতে পারেন না।

কিন্তু পর্দা আর বাস্তবের ফারাক তো আছে। অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন। তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন। ফলে ছোট্ট ঝিলিককে টিনেজ তিথির অবতারে ও এই ধরণের পোশাকে মেনে নিতে কিছু দর্শকের খানিকটা সময় তো লাগবেই। তবে তিথি যে খুব তাড়াতাড়ি ফের পর্দায় ফিরতে চলেছেন, এমন ইঙ্গিতও মিলেছে। সূত্র : খবর টোয়েন্টিফোর কলকাতা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: