বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

হাতিয়ায় সরকারী নিয়ম ভঙ্গ করায় দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

হাতিয়া প্রতিনিধি :: ১২জানুয়ারী সরকারী নিয়ম ভঙ্গ করে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় দুটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্সকে ১লাখ ও মেসার্স সাফদার ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট। মঙ্গলবার বিকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা ২নং ওয়ার্ডে ও চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই জরিমানার ঘটনা ঘটে।

জানাযায়, দীর্ঘদিন থেকে মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স ও মেসার্স সাফদার ব্রিক্স নামে ইটভাটা দুটি সরকারী নিয়ম ভঙ্গ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মাজহারুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান করেন। এসময় ইটভাটা দুটি সম্পূর্ন ভাবে বন্ধ ঘোষনা করা হয়।

এদিকে নিয়ম ভঙ্গ করায় এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স এর ম্যানেজার আবু তাহেরকে ১লাখ টাকা ও মেসার্স সাফদার ব্রিক্সএর মালিক আমজাদ সাফদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে দুজনকে তিন মাসের জেল দেওয়া হয়। তবে জরিমানার টাকা পরিষোধ করে দেওয়ায় কাউকে জেলে যেতে হয়নি।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন নিয়ম অমান্য করা অন্য ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: