বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

মানিকগঞ্জ ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েল ফেয়ারের উদ্যোগে শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ২২ জানুয়ারি ২০২১ ইং মানিকগঞ্জের শিবালয়ে ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ঢাকা শাখার উদ্যোগে শীতার্তের মাঝে। শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়ার হাফসা (রাঃ) মহিলা মাদ্রাসায় উলাইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অত্র এলাকার সকলের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং নিজ হাতে কম্বল তুলে দেন শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আদালত মানিকগঞ্জে এড. আমজাদ হোসেন, উলাইল ইউনিয়ন পরিষদের ২ নং সদস্য শহিদুজ্জামান আদু, সমাজ সেবক মোঃ কুরবান আলী ভূইয়া, সঞ্চচালনায় ছিলেন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ঢাকা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ – প্রচার সম্পাদক ও উন্নয়নের পথে মানিকগঞ্জ এর এডমিন মোঃ আকাশ চৌধুরী সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বিশেষ ব্যক্তি বর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: