শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেনসিডিলসহ নারী আটক

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৩০ বোতল ফেনসিডিলসহ পেয়েরা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীক আটক করা হয়েছে।

সোমবার সকালের দিকে সোনাইমুড়ী থানা সংলগ্ন হাইওয়ে রুট থেকে থানা পুলিশ তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, ১৩০ বোতল ফেনসিডিলসহ নিয়ে একুশে বাসে করে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে এক নারী। এমন খবর পেয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন সঙ্গীয় পোর্স নিয়ে ঢাকাগামী একুশে বাস গুলোতে অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে সকাল ৭টার দিকে (১৫—৫৩৮৭,ঢাকা মেট্রো—ব) নাম্বারের বাসে তল্লাশি করে একটি ব্যাগ থেকে ১৩০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ব্যাগের মালিক পেয়ারা বেগমকে আটক করে পুলিশ। আটককৃত পেয়েরা বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর ব্যাপারি বাড়ির ওমর ফারুকের স্ত্রী এবং একই ইউনিয়নের হিরাপুর চৌকিদার বাড়ির মৃত ইহছাক মেয়ার মেয়ে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: