শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

র‍্যাংকিংয়ে টাইগারদের উন্নতি, সেরা দশে মিরাজ-মোস্তাফিজ

নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করায় অভাবনীয় উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। বিশেষ করে বোলিং র‍্যাংকিংয়ে সেরা দশে ঢুকে গেছেন মিরাজ-মোস্তাফিজ। ব্যাটিং র‍্যাংকিংয়েও এগিয়েছে তামিমরা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শেষে আজ বুধবার (২৮ জানুয়ারি) র‍্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সিরিজে ৭ উইকেট নেয়ার সুবাদে ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ৯ ধাপ এগিয়ে বর্তমানে বোলিং র‍্যাংকিংয়ের ৪ নম্বরে। এছাড়া ৬ উইকেট শিকারী বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন। যদিও ১৩ নম্বরে থেকে সিরিজ শুরু করেছিল মিরাজ আর ১৯ নম্বরে থেকে মোস্তাফিজ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ১৫ ধাপ এগিয়ে বর্তমানে ১৩ নম্বরে অবস্থান করছেন সাকিব। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন তিন ধাপ এগিয়ে উঠেছেন ৪৩ নম্বরে।

শুধু বোলিং র‍্যাংকিং নয়, ব্যাটিং র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। টাইগার অধিনায়ক তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ২২, মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ এগিয়ে ৪৯ ও মুশফিকুর রহীম এক ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ১৫ নম্বরে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: