বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী মারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়

কাবা শরিফের ওপর চাঁদের বিরল দৃশ্য দেখা যাবে আজ

নিউজ ডেস্ক :: আজ বিশ্ববাসি এক বিরল দৃশ্যের মুখোমুখি হবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দরের প্রতীক চাঁদ আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেখা যাবে কাবা শরিফের ঠিক ওপরে। চন্দ্র মাসের এ চৌদ্দতম দিনে চাঁদের আলোয় ঝলমল করবে কাবার প্রান্তরে।

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজ এ খবর নিশ্চিত করেছে।

সাবাক নিউজ জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। কাবা প্রান্তরে চাঁদের কিরণ উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এরআগে ২০১৮ সালের ২৬ নভেম্বর এবং একই বছর ২৪ ডিসেম্বরে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ ২০২০ সালের মার্চ মাসে এমন দৃশ্য দেখা গিয়েছিল। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে।

উল্লেখ্য, পবিত্র কাবা শরিফ হচ্ছে বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও কিবলা। প্রত্যেক মুসলমানের জীবনে সুপ্ত বাসনা থাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের। কারণ এটি বাইতুল্লাহ বা আল্লাহ-তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে সারা বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে থাকেন। হজ ও উমরাহ আদায়ের সময় হাজিরা এ ঘরকেই বারবার তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।
সূত্র : সৌদি গ্যাজেট
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: