বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

কালীগঞ্জে করোনায় আক্রান্ত ৯১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৩ জন

মো: আরিফ হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায়, ২রা মে ২০২০ ইং রোজ শনিবারেও করোনা ভাইরাসের পজিটিভ কোন রিপোর্ট পাওয়া যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জে গত ২রা মে ২০২০ ইং রোজ শনিবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ১০ টি নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজকে সকালে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসে (কোভিড- ১৯) পজিটিভ কোন রিপোর্ট পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এ পর্যন্ত মোট ৫০৩ টি নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য- ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারমধ্যে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ থানার কর্মকর্তা ও ইউএনও অফিসের কর্মচারী সহ ৯১ টি রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত ৯১ জন রোগী হতে ৫ জন ডাক্তার, ২ জন নার্স সহ মোট ৩৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্যদের ৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে বাকি ২৬ জন হোম আইসোলেশনে থেকে সুস্থ্য হয়েছেন। কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এখনো পর্যন্ত কোন রোগী মারা যায়নি।

তিনি আরো জানান, কলীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত বাকি ৫৮ জন রোগীর সকলেই চিকিৎসাধীন আছেন। তারমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১১ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী হাসপাতালের নিজস্ব কোয়াটারে হোম আইসোলেশনে আছেন। বাকি ৪৭ জন রোগীদের কিছু রোগী ঢাকা সেনানিবাস এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, কিছু রোগী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে এবং অবশিষ্ট রোগীদের হোম আইসোলেশনে বা হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: