বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

বগুড়ায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :: জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে সোমবার (১ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির সদস্য মো. কামরুজ্জামান (৪৩) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত কামরুজ্জামান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে এবং নব্য জেএমবির বাইতুল মাল বিভাগের দায়িত্বশীল সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে তাকে বনানী বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে নগদ ৩ লাখ ৩৮ হাজার ৬৩১টাকা, কিছু বিদেশী মুদ্রা এবং জিহাদী বই উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সুত্রে আরো জানা গেছে, তিনি নব্য জেএমবিকে সংগঠিত করতে বিভিন্ন জেলায় সফর করছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: