মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর

উহানে ভাইরাস ল্যাব পরিদর্শন করবে ডব্লিউএইচও প্রতিনিধি দল

নিউজ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিদর্শকরা বুধবার চীনের উহান নগরীতে একটি গবেষণাগার পরিদর্শন করবেন। এই পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

কোভিড-১৯ মহামারির উৎস তদন্তে উহান ভাইরাস ইনস্টিটিউট পরিদর্শন হবে এ দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেননা, এ প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে মারাত্মক বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে থাকে। সংবেদনশীল এ মিশন ভাইরাস কিভাবে জীবজন্তু থেকে মানব দেহে ছড়ায় তা পরীক্ষা-নিরীক্ষা করে।

এ ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞরা তা সনাক্ত করা কিভাবে আশা করতে পারে সে ব্যাপারে নানা ধরনের প্রশ্ন রয়েছে। বিজ্ঞানীদের ধারণা কোভিড-১৯ রোগ বাদুড় থেকে অন্য স্তন্যপায়ী জীবের মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে। তবে এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি।- বাসস

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: