বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সেনা সদস্য সহ দুই হাজার প্রতিযোগী।

সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এতে আরও অংশ নেয় সেনাবাহিনীর ৯৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, জেলা প্রশাসক, মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ শিকদার,মেদেনি মন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ।

এ সময় সেতুর টোলপ্লাজা থেকে দৌঁড় শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরে শ্রীনগরের সমসপুর হয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আবার টোলপ্লাজায় এসে পৌঁছে।

এরপর এই প্রতিযোগিতায়, প্রথম থেকে ২০তম স্থান অধিকারীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বাকি প্রতিযোগীদের হাতে সদন প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: