বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

হজ-ওমরাহ পালনে প্রণোদনা ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক :: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ করোনায় ক্ষতিগ্রস্ত পবিত্র হজ ও ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন। মহামারীতে ব্যক্তিগত, ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের।

যেসব খাতের জন্য প্রণোদনা দেয়া হয়েছে:

১. মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে।

২. নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে।

৩. মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে একবছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে।

৪. হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ একবছর করা হয়েছে।

৫. হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই একবছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

৬. চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: