শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার গ্রুপপর্বে উত্তেজনা ছড়াবে যে ১০ হাইভোল্টেজ ম্যাচ রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নড়াইলে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের শততম আড্ডার মাইলফলকে ‘অঙ্গীকারাবদ্ধ’—সমাজ পরিবর্তনের হাতিয়ার সাহিত্য ও সংস্কৃতি: গোপালগঞ্জে অগ্নিবীণার জমকালো মিলনমেলা সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ফল জামের ১০ উপকারিতা

লকডাউনে গর্ভাবস্থা কাঁদাচ্ছে কেটি পেরিকে!

নিউজ ডেস্ক : মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার কেটি পেরি জানিয়েছেন, করোনা মহামারির এই কঠিন সময়ে গর্ভাবস্থা তাঁর চোখে প্রায় জল আনছে। গতকাল মঙ্গলবার (১২ মে) ফের তিনি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ‘ফায়ারওয়ার্কস’খ্যাত এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, কীভাবে তিনি হতাশা ও করোনাভাইরাসকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

গত শনিবার অনলাইনে এক অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী এই গায়িকা জানান, ছোট কোনো কাজ করতে গিয়েও প্রায়ই তিনি ব্যথায় মুষড়ে পড়েন। গত মার্চে ‘নেভার ওর্ন হোয়াইট’ মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কেটি পেরি।

২০১০ সালে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন কেটি পেরি, কিন্তু দুই বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে ওরলান্ডো ব্লুমের প্রেমে পড়েন এ গায়িকা। সেই থেকে তাঁরা একসঙ্গে আছেন। আগামী শুক্রবার (১৫ মে) তাঁর নতুন অ্যালবাম ‘ডেইজিস’ মুক্তি পাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: