বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ দাফনে বাধা

 মুজাহিদুল ইসলাম সোহেলা, নোয়াখালী প্রতিনিধি : অসুস্থ হয়ে চট্টগ্রাম থেকে আসার দুদিন পর করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন হাতিয়া উপজেলার জয়নাল আবদিন (৬০) নামে এক বৃদ্ধ।

শনিবার (১৬ মে) ভোরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা সদরে অবস্থিত আইসোলেসন ইউনিটে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে) তার মৃত্যু হয়। এদিকে এলাকার লোকজনের বাধার মূখে প্রশাসনের সহযোগীতায় লাশ দাফন করা হয়।

জানা যায়, নিহত জয়নাল আবেদিন চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতেন। সে অসুস্থ হয়ে গেলে তার সন্তানেরা তাকে গ্রামের বাড়ী হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিয়ে আসে। তার অসুস্থতার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার শুক্রবার বিকালে তার বাড়ীতে যান করোনা উপসর্গ আছে কি না দেখতে।

কিন্তু রোগীর ডায়রিয়া ও নিউমোনিয়া হয়েছে দেখে তাৎক্ষনিক কিছু চিকিৎসা দেন তারা। রোগীর অবস্থা খুবিই খারাপ হওয়ায় তাকে হাসপাতাল থেকে নিয়ে অক্সিজেন ও দেওয়ায় হয়।

রাতে তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার ভোরে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান জানান, রোগীর মধ্যে কিছু উপসর্গ থাকায় নিহত জয়নাল আবেদিন ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের লোকজন তার লাশ দাপনের ব্যবস্থা করেন।

এব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, লাশ দাফনে এলাকার লোকজন একটু বাধা দেয়। পরে আমাদের হস্তক্ষেপে লাশ দাপন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: