বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম
FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হাসিমুখে কথা বলা সওয়াবের কাজ

সুন্দর আচরণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইসলামের শিক্ষা। কথা বলার সময় ভদ্রতা বজায় রাখা জরুরি। ভ্রু কুঁচকে কথা বলা, বিরক্তিভাব দেখানো এবং ক্ষোভ প্রকাশ কাম্য নয়। বরং হাসিমুখে কথা বলা-ই ইসলামের নির্দেশনা।

রাসুল (সা.) বলেন, ‘প্রতিটি ভালো কাজ সদকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হলো অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা।’ (তিরমিজি, হাদিস : ১৯৭০)

অন্য হাদিসে প্রিয় নবী (সা.) বলেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের সময় মুখে মুচকি হাসি নিয়ে আসাও একটি সদকা।’ (তিরমিজি, হাদিস : ১৯৫৬)

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের কোনো মুসলিম ভাইকে খুশি করার জন্য এমনভাবে সাক্ষাৎ করে, যেমনটি সে নিজের জন্য পছন্দ করে। কেয়ামতের দিন (বিনিময়ে) আল্লাহ তাআলা তাকে খুশি করবেন।’ (তাবারানি, হাদিস : ১১৭৮)

তাই মানুষের সাথে আমাদের তেমনভাবে কথা বলা উচিত, যেমনভাবে আমরা প্রত্যাশা করি। এমন কোনো আচরণ কাম্য নয়, যা আমরাও অন্যদের থেকে আশা করি না। সাক্ষাৎ ও কথাবার্তায় মার্জিত হলে আল্লাহ পুরস্কৃত করবেন। মানুষের সঙ্গেও সুসম্পর্ক বাড়বে। সমাজে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: