সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তথ্য কমিশনের সচিব তৌফিক আলমের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

 বাঙলার জাগরণ ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন কিছুদিন আগেই অবসরোত্তর ছুটিতে যাওয়া (পিআরএল) তথ্য কমিশনের অতিরিক্ত সচিব তৌফিকুল আলম (৫৯)। এপ্রিলের শুরুর দিকেই করোনা পজিটিভি হয়েছিলেন কৃষিবিদ তৌফিকুল।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ও কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

খাইরুল আলম প্রিন্স জানান, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তৌফিকুল আলম। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এপ্রিলের প্রথমেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তৌফিকুল আলম। তাকে ঢামেক করোনা ইউনিট চালুর পরই এখানে ভর্তি করা হয়। শুরুতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুদিন পর তিনি কিছুটা সুস্থ হলে তাকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

নাসির উদ্দিন বলেন, সবশেষ তাকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন।

বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) কর্মকর্তা ছিলেন তৌফিকুল আলম। সবশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে তিনি এলপিআরে যান। রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

প্রতিমন্ত্রীর শোক :
তথ্য কমিশনের সাবেক সচিব তৌফিক আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এক শোক বাণীতে প্রতিমন্ত্রী তথ্য কমিশনকে প্রাতিষ্ঠানিক অবয়ব প্রদান এবং অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টির লক্ষ্যে তৌফিক আলমের নিরন্তর প্রয়াসের কথা স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: