মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

দেশে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে একদিনের ব্যবধানে কমেছে মৃত্যুর সংখ্যা। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরও ২৪১ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫২ জন হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন হয়েছে। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ৭ আগস্ট ২৬১ জনের। এছাড়াও শনাক্ত হয় ৮ হাজার ১৩৬ জন।

এর আগে দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জন, ৬ আগস্ট ২৪৮ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসজে/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: