শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নওগাঁয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্নজয়ন্ত উপলক্ষ্যে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে জেলা তথ্য অফিস এই কর্মসূচীর আয়োজন করে।

মুজিববর্ষের থিম সং “ তৃমি বাংলার ধ্রæব তারা, তুমি হৃদয়ের বাতিঘর” এই গানের সাথে স্থানীয় নৃত্য রঙ একাডেমীর শিল্পীদের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। পরে জেলা তথ্য অফিসের শিল্পীরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের উপর একটি সংগীত পরিবশেন করেন।

নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার এবং জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুযেল। জেলা পর্যায়ের সরকারাী কর্মকর্তা, ইমাম মোয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ছাত্রছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: