শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দুই শিশুকে ভয়ঙ্কর নির্যাতন, পরিদর্শনে জেলা প্রশাসক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের নির্যাতিত দুই শিশুর পরিবারের পাশে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

শনিবার (১৩ জুন) নির্যাতিত দুই শিশুর বাড়িতে স্বশরীরে উপস্থিত হন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক নির্যাতিত দুই শিশুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানেন ও তাদের সমবেদনা জানান।

এছাড়াও দোষীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তাদের পরিবারকে আশ্বস্ত করেন এবং এই দূর্যোগময় সময়ে তাদের ঘরে থাকার পরামর্শ দিয়ে দুই পরিবারকে খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য ৫ হাজার করে দুইটি পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: