শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেফতার এক

সিরাজগঞ্জ প্রতিনিধি :: গাজীপুর জেলার শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ হেড কোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত মামুন (২২) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দাইবাড়িটেক গ্রামের আজগর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর রাইস মিল এলাকায় এক কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মামুন। এসময় কালেজ ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মামুন ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীকে অকথ্য ভাষায় গালিসহ তাহার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে। এ ব্যাপারে কলেজ ছাত্রীর পিতা বাদীয় হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করে বিষয়টি র‌্যাবকে অবগত করেন। র‌্যাব সদস্যরা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামুনের সঠিক অবস্থান নির্ণয় করে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানী এবং র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তর পাড়া থেকে মামুনকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: